করোনায় মৃত্যু বরণ করলেন দক্ষিণ আফ্রিকার এইচআইভি বিজ্ঞানী

২ এপ্রিল, ২০২০ ০৭:০০  
নোভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯ ) আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলেন দক্ষিণ আফ্রিকার এইচআইভি বিজ্ঞানী গীতা রামজী। দক্ষিণ আফ্রিকান মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের প্রেসিডেন্ট গ্লেনডা গ্রে’র বরাত দিয়ে বুধবার (১ এপ্রিল) এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। খবরে বলা হয়, সেরা নারী বিজ্ঞানীর খেতাব পাওয়া গীতা রামজি এক সপ্তাহ আগে লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকায় ফিরেছিলেন। ৬৪ বছর বয়সী ওই বিজ্ঞানীর করোনা ভাইরাসের কোনো উপসর্গও দেখা যায়নি এবং তিনি কোরো রোগেও আক্রান্ত ছিলেন না। তা সত্ত্বেও হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দেশটির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তিনি কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পান। কিন্তু এর পার আর বেশি সময় বেঁচে থাকেননি তিনি।